শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আটকেপড়াদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

ওয়ালিউল্লাহ: করোনা মহামারির কারণে সৌদি আরবের বাইরে আটকে পড়া বাসিন্দাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সূত্র: সময়টিভি

আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো অর্থের প্রয়োজন পড়বে না। বিনামূল্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এছাড়া সেসব দেশের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর করা হবে, যেখান থেকে সৌদি আরবে প্রবেশ বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

সৌদি পাসপোর্ট পরিদপ্তর (জওয়াজাত) ইতিমধ্যে ভিসার মেয়াদ বাড়ানো শুরু করেছে। সৌদি অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন উপসাগরীয় দেশটি মহামারির আঘাত মোকাবিলার জোরালো চেষ্টা করছে।

দেশটিতে অতিঝুঁকিপূর্ণদের সুরক্ষার পাশাপাশি যথাসম্ভব হার্ড ইমিউনিটি অর্জনের চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রণায়ের উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, এখনকার লক্ষ্য হচ্ছে, যাদের বয়স ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি, চলতি মাসের শেষ দিকে তাদের মধ্যে ৭০ শতাংশকে করোনার টিকা দেওয়া।

এছাড়া হজের মৌসুমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সমর্থন দেওয়ায় মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাদশাহ সালমান। তিনি বলেন, তাদের সমর্থনের কারণেই হজযাত্রীদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। মহামারির প্রকোপও কমে গেছে।

  • সর্বশেষ