শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ৩৫ ঘর

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-৮ (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন এপিবিএন সদস্যরা। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এখন পর্যন্ত ৩৫টি ঘর পুড়ে গেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

একই ক্যাম্পে গত ২২ মার্চ এই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয়। বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়