শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুর পাল্টালেন বাইডেন: ফেসবুক মানুষ মারছে না, তবে ক্ষতি করছে

নুরে আলম: [২] মাত্র এক সপ্তাহ আগে দেয়া বক্তব্য নিমিষেই পাল্টে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, করোনা মহামারির সময়ে ফেসবুকে ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। এখন তিনি সেই বক্তব্য পাল্টিয়ে বললেন, এই মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ক্ষতি করা হচ্ছে। মিডডে

[৩] তিনি ফেসবুকের প্রতি ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, ইদানিং করোনা মহামারির ভ্যাকসিন নিয়ে ফেসবুকে অনেকেই মিথ্যা তথ্য প্রদান করছে। আর ফেসবুক সেটি প্রচার করছে। আমি ফেসবুক কর্তৃপক্ষকে বলবো আপনারা কোনো ঘটনার সত্যতা না যাচাই করে সেটি প্রচার করবেন না।

[৪] সোমবার ফেসবুকের এক মুখপাত্র সংবাদমাধ্যম ভার্জকে বলেন, আমরা মিথ্যা অভিযোগ কখনোই আমলে নেই না। ফেসবুক মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে।

[৫] বাইডেনের বিতর্কিত বক্তব্যের পর ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এটি ক্ষমতাবান এক শ্রেণির মানুষের মিথ্যা অভিযোগ ছাড়া কিছুই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়