শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ঈদ উপলক্ষে হিজড়াদের কোরবানির পশু দিলেন প্রধানমন্ত্রী

আর আমিন: [২] মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ গরু হস্তান্তর করেন।

[৩] জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক জনাব আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

[৪] বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে হিজড়া জনগোষ্ঠীর ৩৭৮ জন সদস্যের জন্য ২,৫০,০০০/- দামের তিনটি গরু আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

[৫] জেলা প্রশাসক তাঁর বক্তব্যে হিজড়া জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে সবধরনের পদক্ষেপ নেয়া হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়