শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই লড়াইয়ে জিততেই হবে, ঈদের শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী (ভিডিও)

মহসীন কবির: [২]  ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশের সব অপারেটরের মোবাইল নম্বরেও অডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

[৩]  প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানার পাঠানো  ভিডিও বার্তায়  প্রবাসী বাংলাদেশীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা জানান।

[৪] তিনি বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়