শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা বাবাসহ কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান টুম্পা।

[৩] সোমবার (১৯ জুলাই) মুঠোফোনে টুম্পা বলেন, চার দিন আগে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। নমুনা দিয়েছিলাম আগের দিন। লালমনিরহাটে নিজের গ্রামের বাড়িতে রয়েছেন টুম্পা। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। তবে মাঝে তার বাবার অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

[৪] টুম্পা বলেন, ডাক্তার বলেছেন, আমাদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। সুস্থ হতে একটু সময় লাগবে। নিজের ও বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বিকেএসপিতে বেড়ে ওঠা টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি।

[৫] দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। দুই আসরেই দেশকে পদক উপহার দেন তিনি। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে গিয়েই চতুর্থ হয়েছিলেন তিনি। - দেশরূপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়