শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্নো ভিডিও তৈরির অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেফতার

বিনোদন ডেস্ক: পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন অ্যাপসে প্রকাশ করার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) রাতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রোপার্টি সেল তাকে গ্রেফতার করে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

মুম্বাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পর্নোগ্রাফি ভিডিও তৈরি এবং সেগুলো কয়েকটি অ্যাপসে প্রকাশের ঘটনায় ফেব্রুয়ারিতে এক মামলা দায়ের করা হয়। তদন্তের পর এই মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। এই ঘটনায় আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, প্রোপার্টি সেলের পক্ষ কুন্দ্রাকে ফোন করা হলে তিনি ৮টায় পৌঁছান। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে উমেশ কামাত নামের একজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, তিনি কুন্দ্রার একটি কোম্পানির হয়ে কাজ করতেন। ৪ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ও শর্ট ফিল্মসে অভিনয়ের ফাঁদ পেতে তরুণ-তরুণীদের জোর করে পর্নোগ্রাফি ফিল্মে অভিনয়ে করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ৬ ফেব্রুয়ারি মডেল ও অভিনেত্রী গেহানা বাসিস্তকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে আসে। পরে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পাশেঠি। কুন্দ্রা জে এল স্ট্রিম অ্যাপের মালিক। আইপিএল দল রাজস্থান রয়্যালসেও তার মালিকানা রয়েছে। কিছুদিন পর শিল্পার নতুন ছবি ‘হাঙ্গামা ২’ মুক্তি পাচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

  • সর্বশেষ