শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবজাতক ফেলে পালিয়েছেন মা–বাবা

নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে এক শিশুকে ফেলে রেখে মা–বাবা পালিয়ে গেছেন। ১৪ দিন বয়সী ঝরনা নামের শিশুটিকে রোববার সকালে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, ভর্তি তথ্যে শিশুটির বাবার নাম জসিম উদ্দিন ও ঠিকানার স্থানে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উল্লেখ করা রয়েছে। জরুরি যোগাযোগের জন্য দেওয়া ফোন নম্বরে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। শিশুটির হাত ও পায়ে জন্মগত ত্রুটি থাকায় মা–বাবা তাকে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন শিশুটিকে রোগী কল্যাণ সমিতি দেখাশোনা করছে। হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘১৪ দিনের শিশুটিকে ভর্তির দিনই তার মা–বাবা ফেলে গেছেন। প্রথম আলো

সোমবার বিষয়টি জানতে পেরে আমরা যাবতীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী কিনে দিয়েছি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়