শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় ঈদের জামাত

আনোয়ার হোসেন:[২] করোনার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবং গাইবান্ধা ঈদগাহ ট্রাস্ট ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভার সিদ্ধান্ত মোতাবেক এবার পবিত্র ঈদুল আজহার জেলা শহরের প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবর্তে কেন্দ্রীয় বড় মসজিদে পর্যায়ক্রমে ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

[৩] এর মধ্যে ১ম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং ৩য় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

[৪] এছাড়া জেলা শহরের অন্যান্য ঈদগাহ মাঠের পরিবর্তে প্রধান প্রধান ঈদের নামাজ কাচারী বাজার জামে মসজিদে ১ম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং ৩য় জামাত সকাল ৯টায়, গোরস্থান জামে মসজিদে সকাল ৮টায় এবং শহরে এনএইচ মডার্ণ হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগা মাঠ, রেল ষ্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিডকোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রীজ রোড আহলে হাদীস জামে মসজিদ ।

[৫] এছাড়াও গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে ইমাম সমিতি সুত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়