শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৭

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে নিয়োজিত দালাল, রাজনৈতিক দুর্বৃত্ত ও প্রশাসনের অসাধু কর্মকর্তারা অধরা। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এ বিষয়ে একটি তালিকা তৈরী করলেও সে মোতাবেক এখনো কর্যকর পদক্ষেপ শুরু করা যায়নি। ফলে প্রতিনিয়ত ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে লোক ঢুকছে।

[৩] এদিকে সোমবার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জন পুরুষকে আটক করেছে বিজিবি। সোমবার (১৯ জুলাই) ভোর রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে আকমল হোসেন (৪০), একই গ্রামের আবেদ মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মোক্তার শেখ (৩২), নড়াইল জেলার চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে শ্রী সজিব সরকার (২৩), ঢাকা জেলার জালালচর গ্রামের মৃত দিপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলা জেলার দক্ষিন ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদে এর ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)।

[৬] ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী ৭ জন পুরুষ নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়