শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্লোস গোজেনকে পালিয়ে যেতে সহায়তা করায় মার্কিন বাবা ও ছেলের কারাদন্ড

সাকিবুল আলম: [২] সাজাপ্রাপ্ত মাইকেল টেইলর, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনীর সদস্য ছিলেন। অর্থ আত্মসাৎ করার মামলায় অভিযুক্ত কার্লোস গোজনকে পালাতে সাহায্য করায় তাকে দু’বছরের কারাদন্ডাদেশ দিয়েছে জাপানের আদালত। আর তার ছেলে পিটারকে ১ বছর ৮ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বিবিসি

[৩] এ দু’জনকে যুক্তরাষ্ট্র থেকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি বাণিজ্যিক বিমানে করে একটি লাগেজের ভেতরে ঢুকিয়ে গোজেনকে পালিয়ে যেতে সাহায্য করেছিলো।

[৪] জাপানি কৌঁসুলিরা মাইকেল টেইলরের ২ বছর ১০ মাস এবং তার ছেলে পিটারের ২ বছর ৬ মাসের কারাদন্ড চেয়েছিলো। জাপানের পশ্চিমাঞ্চলীয় কানসাই বিমানবন্দর থেকে ২০১৯ সালের ডিসেম্বরে কার্লোন গোজেনকে পালিয়ে যেতে সাহায্য করেছিলো তারা।

[৫] নিশান কোম্পানির সাবেক এ প্রধান বর্তমানে একজন পলাতক আসামী হিসেবে শৈশবের বাসভূমি লেবাননে অবস্থান করছেন। লেবাননের সঙ্গে জাপানের কোনো অপরাধী সমর্পণ চুক্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়