শিরোনাম
◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে ১০ কিমি যানজট

নিউজ ডেস্ক : সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদযাত্রায় বাস, মাইক্রেবাস ও পণ্য এবং পশুবাহী ট্রাক-মিনিট্রাকের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮ জুলাই) রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের বাইপাইল থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত তীব্র যানজট আটকে পড়েছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন।

সরেজমিনে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া, নরসিংহপুর, জিরাবো এলাকায় দেখা যায়, সড়কটির দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দিনে যানজট কিছুটা কম থাকলেও সন্ধ্যা ৭টার পর থেকেই সড়কে গাড়ির চাপ বেড়ে যায়।

জামগড়া থেকে আসা ট্রাকচালক মো. সবুজ মিয়া বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। জামগড়া থেকে জিরাবো আসতেই আড়াই ঘণ্টা লেগেছে। গাজীপুর থেকে মাল নিয়ে জামগড়া এসেছিলাম, আবার গাজীপুর যাচ্ছি। আসার সময়ও যানজট ছিল, যাওয়ার সময়ও একই অবস্থা দেখছি।’

আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক মোসলেম উদ্দীন বলেন, ‘তিন ঘণ্টায় নবীনগর থেকে জিরাবো এসেছি। ঈদের ছুটি দেয়ায় সড়কে যাত্রীবাহী বাস বেড়েছে। পাশাপাশি গরুবাহী গাড়িও চলছে।’

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. রবিউল ইসলাম বলেন, ‘ঈদে মানুষ গ্রামে ফেরায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সঙ্গে দুপুরের বৃষ্টিতে সড়কের খানা-খন্দে পানি জমায় গাড়ি ধীরে চলছে। সবমিলিয়ে এ মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ জাগোনিউজ

  • সর্বশেষ