শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নারী অপহরণের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোচালককে হত্যা

রুবেল মজুমদার : [২] মুরাদনগরে স্থানীয় বখাটেদের হাতে আব্দুল জলিল (৩৫) নামে এক অটো চালক খুন হয়েছে। সে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি গ্রামের মৃত সাজত আলীর ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মৃত্যুর পূর্বে নিহত জলিল স্বজনদের কাছে ভিডিও বার্তায় তার খুনিদের ব্যাপারে বলেন, আমি তাদের চিনি এই মূহর্তে নাম মনে পড়ছেনা।

[৩] একজনের বাড়ি থোল্লা তার মামার বাড়ি গুঞ্জর, সে কোম্পানীগঞ্জ বাজারে বাথরুমের টাকা ওঠায় ইয়াছিনের সাথে বেশি সময় থাকে। আরেক জনের বাড়ি মুরাদনগর উত্তর পাড়া।

[৪] সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ৩ জন যাত্রী অটো চালক আব্দুল জলিলের গাড়ীতে উঠে। তারা তাকে কোম্পানীগঞ্জ বাজার থেকে যাত্রাপুর গ্রামে নিয়ে যায় । সেখানে গিয়ে ভাড়া না দিয়ে বলে তুমি থাক আমরা একটা মেয়েকে তুলে নিব অটো চালক তাদের প্রস্তাবে রাজি না হয়ে বলে আমি চলে যাব ভাড়াটা দিয়ে দেন। এই নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে ওরা কোমর থেকে ছুরি বের করে আব্দুল জলিলের পেটে এলোপাথারি আঘাত করে। জীবন বাঁচাতে অটো চালক দৌড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পাশের এক বাড়িতে লুটে পড়ে। চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে রক্তার্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

[৫] শনিবার ভোর আনুমানিক ৫ টায় চিকিসাধীন অবস্থায় আব্দুল জলিল ওই মেডিকেলে মারা যায়।

[৬] এ বিষয় জানতে চাইলে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইয়াসিন নামে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার অভিযান চলবে।

[৭] উল্লেখ্য এর আগে গত ২২ জুন রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে রিকশা চালক আব্দুল হক (৪১) এর লাশ উদ্ধার করেন থানা পুলিশ। নিহত আব্দুল হক উত্তর ত্রিশ গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে। ওই ঘটনায় নিহতের স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেছেন।

[৮] থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের পেটের নিচে ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রথমিক ভাবে ধারনা করছি তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয়েছে। মামলা তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছেনা।

  • সর্বশেষ