শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ ক্যাম্পে রোহিঙ্গা হত্যা মামলা, গ্রেপ্তার আরও ৪

কায়সার হামিদ : [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে এক রোহিঙ্গা শরণার্থী নিহত হওয়ার ঘটনায় আরও চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। নয়াপাড়া ক্যাম্প থেকে শনিবার রাত পৌনে দশটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তার আসামিরা হলেন কামাল হোসেন, মো. জুনায়েদ, মো. রাসেল, ক্যাফায়েতুল্লাহ। তারা সবাই নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প বি ব্লক থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১০ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

[৪] ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তারিকুল জানান, সম্প্রতি ক্যাম্পে ঘটে যাওয়া শাকের হত্যায় জড়িত আসামিরা নয়াপাড়া ক্যাম্পে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন।

[৬] এর আগে পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার গভীর রাতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের এনামত প্রকাশ এনামসহ ১০ থেকে ১২ ব্যক্তি শাকের নামের এক রোহিঙ্গাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে টর্চ লাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকেরকে মৃত ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী মো. শাকের ওই ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়