শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন থিমে পালিত হতে যাচ্ছে ২০২১ সালের নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস

শ্রাবণী কবির: [২] ২০০৯ সালের নভেম্বরে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ঘোষণা করে। যা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৮ জুলাই পালিত হয়।এই দিবসটি ম্যান্ডেলা ডে নামেও পরিচিত। জাতিসংঘের সাধারণ অধিবেশন ২০১৪ সালে নেলসন ম্যান্ডেলা পুরষ্কার চালু করে। যারা মানব সেবায় জীবন উৎসর্গ করেছেন তাদেরকে দেওয়া হয় এই পুরষ্কার। হিন্দুস্তান টাইমস

[৩] দিবসটি মূলত ম্যান্ডেলার আত্মত্যাগের ইতিহাসকে মনে করিয়ে দেয়। তিনি সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে বর্ণবাদের বিরোধিতাসহ মানব সেবায় জীবন উৎসর্গ করেন। তিনি ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান। এনডিটিভি

[৪] ২০১০ সাল থেকে প্রতি বছর ম্যান্ডেলা দিবস নতুন নতুন থিম নিয়ে কাজ করে। এবছর দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য অনেক দেশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। দক্ষিণ আফ্রিকার ৪ থেকে ৬ বছরের শিশুরা অপুষ্টির কারণে অনেক রোগে আক্রান্ত হচ্ছে এবং এই মহামারির কারণে দুর্ভিক্ষের মুখোমুখি দেশগুলো। এবছর ম্যান্ডেলা দিবসের থিম হচ্ছে ‘একটি সাহায্যের হাত একজন অভুক্তের পেট ভরাতে পারে’। এবছরের থিম অনুযায়ী প্রতিটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। আফ্রিকা নিউজ, ইন্ডিয়া টুডে। নুরে আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়