শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবি'র বাসে শিক্ষার্থীদের ঈদ যাত্রা

মাইনউদ্দিন পরান: [২] লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের ব্যবস্থাপনায় বাস প্রদান করা হয়েছে।

[৩] রোববার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে গিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা উপস্থিত ছিলেন। গতকাল ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকালে যেসব গন্তব্যের উদ্দেশ্য বাসগুলো ছেড়ে যায় সেগুলো হলো- ১. গোপালগঞ্জ- ঢাকা, ২. গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, ৩. গোপালগঞ্জ-খুলনা- যশোর, ৪. গোপালগঞ্জ -টেকেরহাট-বরিশাল- পটুয়াখালী, ৫. গোপালগঞ্জ-খুলনা- চুকনগর- সাতক্ষীরা-নাভারণ, ৬. গোপালগঞ্জ -ভাঙ্গা- ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা। এছাড়া রাত ৮টায় ছেড়ে যাবে গোপালগঞ্জ -ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জ।

[৪] এর আগে গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয় । যে সকল শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

[৫] এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সাথে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, এরকম একটা উদ্যোগের জন্যে। বিশেষ করে উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক সহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

  • সর্বশেষ