শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ছয়জন রাজশাহীর, চারজন নাটোরের, দুজন করে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার এবং একজন করে নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে রাজশাহীর দুজন এবং নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেকজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে; চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং বগুড়া, পাবনা ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।

[৪] হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়