শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিম ইউরোপের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জন

শ্রাবণী কবির: [২] পশ্চিম ইউরোপের বন্যায় নিহতের সংখ্যা বেড়েছে যার মধ্যে জার্মানির ১৫৬ জন ও ইউরোপের ১৮৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, রোববার সকালে এ তথ্য জানায় পুলিশ। এনডিটিভি

[৩] জার্মানির পুলিশ জানায়, পশ্চিম জার্মানির রাইনিল্যান্ড-প্যালাটিনেট একমাত্র শহর যেখানে বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে শহরটিতে বাড়ছে জলাবদ্ধতা, বাড়ছে ভূমিধস, বিদ্যুৎ সরবরাহ রয়েছে বন্ধ। সেখান থেকে ১১০ জনের মৃতদেহ এবং ৬৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান জোরালোভাবে চলছে। দ্য হিন্দুস্তান টাইমস

[৪] কর্তৃপক্ষ জানায়, জার্মানির নদীর পানি বাড়াতে শুক্রবার গভীর রাতে কোলোনের নিকটবর্তী ওয়াসেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে যাওয়ায় অন্তত ৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ক্ষয়ক্ষতির পরিমান বাড়ছে। সিএনএন

[৫] ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ জার্মানিতে ১ জন নিহত হয়েছে, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড ও অস্ট্রিয়া এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রিয়ার ঐতিহাসিক শহর হ্যালেন এখন পানির নিচে তলিয়ে গেছে। সালজবার্গ এবং টাইলরে চলছে সর্বোচ্চ সর্তকতা। বেলজিয়ামে বন্যায় নিহত হয়েছে ২০ জন। এশিয়ানেট নিউজ অ্যাবল/ সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়