শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে প্রায় ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ

রাকিবুল আবির : [২] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ৪৯ কোটি ৯৯ লাখেরও বেশি ডোজ টিকা দেশটির সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সরবরাহ করা হয়েছে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে ২ কোটি ৫৬ লাখ ডোজ টিকা এখনো মজুদ রয়েছে। এছাড়াও আরো ১৫ লাখ ৭৫ হাজার ১৪০ ডোজ টিকা সরবরাহ প্রক্রিয়াধীন রয়েছে। এনডিটিভি

[৩] ৩৯ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৩৪৪ ডোজ টিকা এপর্যন্ত মোট ব্যবহার করা হয়েছে, যার মধ্যে নষ্ট হওয়া টিকাও অন্তর্ভুক্ত। এছাড়াও ২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার ২৪৬ ডোজ ভ্যাকসিন অব্যবহৃত রয়েছে যা ভ্যাকসিন সেন্টারগুলোতে পাওয়া যাচ্ছে।

[৪] করোনার টিকাদান কার্যক্রম সার্বজনীন করার জন্য ২১ জুন থেকে নতুন পর্ব চালু করেছে সরকার। এই কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সরকার প্রাপ্তবয়স্ক সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়