শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় নকল কসমেটিকস কারাখানাকে দুই লাখ টাকা জরিমানা

আব্দুম মুনিব: [২] শহরের কাটাইখানা মোড় এলাকায় চাঁদের পরী নামে একটি নকল কসমেটিকস কারাখানায় শনিবার রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বিএসটিআই এর লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানটি বিভিন্ন নামে কসমেটিকস পণ্য সহ বিভিন্ন দেশের নামি-দামী প্রতিষ্ঠানের মোড়কে অন্তত ৩১ টি নকল প্রসাধনী সামগ্রী গোপনে বাজারজাত করে আসছিলো।

[৩] জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৫০, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমান কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়।

[৪] অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র‍্যাব- ১২ কুষ্টিয়া ও তার একদল চৌকস বাহিনী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়