শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে ‘অন্যের নামে’ আমদানি, চালানে মিলল ৮ টনের বেশি তামাক ও সন্দেহজনক গুঁড়া ◈ ভারত ভ্রমণে বাংলাদেশিদের ঢল, আগস্টে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ ◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুরের স্কুল ছাত্র রাতুলকে চৌগাছায় এনে হত্যা করে তার ভগ্নিপতি শিশির

রহিদুল খান: [২] ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের স্কুলছাত্র এহতেশাম মাহমুদ রাতুল হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে যশোর ডিবি পুলিশ।

[৩] ডিবি বলছে, শ্বশুরের দ্বারা অপমানের প্রতিশোধ নিতে শ্যালক রাতুলকে হত্যা করে ভগ্নিপতি শিশির আহমেদ (১৯)। গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জাহাঙ্গীর আলম।

[৪] আটক শিশির আহমেদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের হায়দার আলী মণ্ডলের ছেলে।

[৫] ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, প্রায় এক বছর আগে বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের মেয়ে মাহমুদা মমতাজ মিমকে ভালোবেসে বিয়ে করে শিশির। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেননি মহিউদ্দিন। একদিন তিনি শিশিরকে ডেকে বকাঝকা করেন, অপদস্ত করেন। এর প্রতিশোধ নিতে শিশির তার শ্যালক রাতুলকে হত্যার পরিকল্পনা করে। গত ১১ জুলাই শিশির তার স্ত্রীর মোবাইল ফোন থেকে রিং করে রাতুলকে ডেকে আনে চৌগাছায়। বেড়ানোর কথা বলে তাকে ডেকে এনে নিয়ে যায় চৌগাছার লস্করপুর শ্মশান মাঠের একটি পাটক্ষেতে।

[৬] সেখানে গাঁজা সেবন এবং কোমল পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রাতুলকে পান করতে দেওয়া হয়। এরপর রাতুল অচেতন হয়ে পড়লে শিশির তার নাক মুখে স্কচটেপ দিয়ে মুড়িয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ি ফিরে রাতুলের মোবাইল ফোন ঘরে লুকিয়ে রেখে শিশির বাবার ট্রাকে চেপে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পালিয়ে যায়। তার বাবা ট্রাকচালক।

[৭] অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখ) জাহাঙ্গীর আলম বলেন, রাতুল হত্যা মামলাটি ছিল ক্লুলেস। মামলাটি ডিবি পুলিশের এসআই শামীম হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে অভিযুক্তকে শনাক্তের পর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে রাতুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৮] প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, ডিবি পুলিশের ওসি রূপনকুমার সরকার, এসআই মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

[৯] মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, ঘটনার সাথে আর কেউ জড়িত ছিল কি না জানতে আটক শিশিরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

  • সর্বশেষ