শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামসহ আটক ১

সুজন কৈরী: [২] রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ ওমর ফারুক ওরফে সুমন (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, শক্রিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল নিউমার্কেট থানাধীন নীলক্ষেত বাকুশাহ এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি চক্রের ওই সদস্যকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৫টি ভুয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার ও ১টি মাউস জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন র‌্যাবকে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, জাল ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন ধরনের জাল দলিলালি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়