শিরোনাম
◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে কৃষক নিহত

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনি উপজেলায় জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মোঃ সোহাগ তালুকদার (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত সোহাগ তালুকদার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেন এবং ঘাতককে আটক করে। তবে ঘটনার পর থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

[৩] পুলিশ, নিহতের পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সোহাগ তালুকদারের বাবা সামচুল হক তালুকদারের সঙ্গে একই গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে কামালউদ্দিন ওরফে আহাদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ন জমিতে শনিবার ভোরে ধান রোপন করতে যান সোহাগ তালুকদার।

[৪] এসময় তাকে ধান রোপন করতে বাঁধা প্রদান করেন কামালউদ্দিন ওরফে আহাদ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে কামালউদ্দিন ওরফে আহাদের উপর হামলার চেষ্টা চালায় নিহত সোহাগ তালুকদার ও তার লোকজন। পরে কামালউদ্দিন ওরফে আহাদ তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে সোহাগের পেটের নিচে গুলি করে। পরে আহত অবস্থায় সোহাগ তালুকদারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে মাদারীপুরের পাচ্চর নামকস্থানে গেলে সে মাড়া যায়।

[৫] পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে এবং ঘাতককে আটক করে। এদিকে এ হত্যার ঘটনায় নিহতের বাবা সামচুল হক তালুকদার বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা ও ঘাতক কামালউদ্দিন ওরফে আহাদসহ পাঁচ জনকে আসামী করে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

[৬] কামালউদ্দিন ওরফে আহাদের মেয়ে তাপসি বলেন, প্রথমে আমার বাবার উপরে হামলা চালানোর চেষ্টা করে নিহত সোহাগ তালুকদার ও তার লোকজন। পরে আমার বাবা তার জীবন রক্ষার্থে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে।

[৭] নিহতের বাবা ও মামলার বাদি সামচুল হক তালুকদার বলেন, আমার ছেলেকে গুলি করার জন্য হুকুম দেন সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা পরে আহাদ আমার ছেলেকে গুরি করে। তাই আমি তাদের নামে হত্যা মামলা দায়ের করেছি।

[৮] এ বাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বন্দুক উদ্ধার করেছি। এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা প্রধান আসামীকে গ্রেফতার করেছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ