শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্ধবী আঞ্জুমান খানকে মুসলিম রীতিতে বিয়ে করলেন হিন্দু ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: [২] মুম্বাইয়ে পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘকালীন বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটের শিবম দুবে।

[৩] সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের এই তারকা। ছবিতে মুসলীম রীতিতে বিয়ে করতে দেখা যায় ২৪ বছর বয়সী শিবমকে। আঞ্জুমের সঙ্গে আংটিও বদল করতে দেখা গেছে তাকে।

[caption id="attachment_1417229" align="alignnone" width="720"] Shivam Dube, islam, muslim, hindu, india, anjum khan, rtv online[/caption]

[৪] শিবম-আঞ্জুমের বিয়ের ছবি দেখে সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, আপনার বিয়ে ভারতের সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে। অপর ব্যবহারকারী প্রশ্ন তুলে বলেছেন, কেনো মুসলীম রীতি অনুযায়ী বিয়ে করলেন। হিন্দু রীতি মানা উচিৎ ছিল।

[৫] ২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন শিবম। আইপিএল ক্যারিয়ারে ২১ ম্যাচ খেলে ৩১৪ রান করেছেন। তুলেছেন ৪ উইকেট। ২০১৮ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় এই পেস অলরাউন্ডারের। ১৩ টি টি-টোয়েতে ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে তুলেছেন ১০৫ রান। পাঁচ উইকেট রয়েছে নামের পাশে। ২০১৯ সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। যা তার ক্যারিয়ার সেরা। - জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়