শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উজবেকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশে দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার দেশটির প্রেসিডেন্ট শাভকত মিরজিওয়েভের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করে পুনরায় ঢাকা-তাসখন্দ বিমান রুট চালুরও প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

[৩] পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ ও প্রস্তাব বিবেচনা করবেন বলে জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি।

[৪] বৈঠকে উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সহযোগিতার খাতগুলো নিয়ে বিস্তর আলোচনা করেন তারা।

[৫] পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

[৬] উজবেকিস্তানের রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ