শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] এদের মধ্যে আটজন আক্রান্ত এবং দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয়জন। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।

[৩] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে নয়জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে।

[৪] বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।

[৫] হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫২৭ জনের মধ্যে ২৫৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৯ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৮০ জন।

[৬] হাসপাতাল পরিচালক জানান, রাজশাহীতে সামান্য কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪০১ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ শতাংশ কমেছে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

[৭] এরআগে গত বুধবার ২৫ দশমিক ৮৫ শতাংশ, গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়