শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে জান্তার নির্যাতনে এ পর্যন্ত নিহত ৭৫ শিশু, আটক ১ হাজার

সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ তথ্য জানিয়েছে। মায়ানমারের সামরিক সরকারের বেপরোয়া আচরণ ও গুলিতে এ সকল শিশু মারা গিয়েছে বলে উল্লেখ করেছে এ কমিটি। এ বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস পর্যন্ত দেশটিতে জান্তা সরকারের নির্যাতনে মৃত্যু ও গ্রেপ্তারের এ পরিসংখ্যান তুলে ধরেছেন তারা। আল জাজিরা

[৩] শিশু অধিকার কমিটির প্রধান মিক্কো ওতানি এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে দেশটির শিশুরা প্রায় অবরুদ্ধ হয়ে আছে। এছাড়া জান্তা বাহিনীর নির্যাতনে শিশুরা জীবন হারানোর ঝুঁকিতেও রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন সেখানে শিশুদেরকে বিধিবহির্ভূতভাবে গ্রেপ্তার করা হচ্ছে।

[৪] কমিটির বিশেষজ্ঞরা জান্তা সরকারের শিশুদের উপর এমন নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, কোনো কোনো শিশুকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরো জানিয়েছেন, দেশটির মান্দলয় শহরে ছয় বছরের এক শিশুকে সামরিক সরকারের পুলিশ পাকস্থলি বরাবর গুলি করে হত্যা করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়