শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারণা

সানজিদা রুমা: [২] নরসিংদীতে মডেল বিট পুলিশের কার্যক্রম উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ।

[৩] শুক্রবার সকালে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল এলাকায় ৩ নং বিট পুলিশের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই প্রচার কাজের উদ্বোধন করেন।

[৪] এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংশ্লিষ্ট মডেল বিট পুলিশের ফোন নম্বর সম্বলিত স্টিকার সাটানো হয়। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের বিট পুলিশের সহায়তা নেয়ার আহবান জানানো হয়। একই সঙ্গে করোনা মহামারির বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার আহবান এবং ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার থেকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

[৫] প্রচারণামূলক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়