শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই মিলিয়ন ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ

সাখাওয়াত হোসেন: [২] মূলত কোম্পানিটির বিধি লঙ্ঘন করায় মে ও জুন মাসে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ম্যাসেজিং সেবা প্রদানকারী এ অ্যাপটি। এর মধ্যে ৯৫ শতাংশ ব্যাবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে মূলত অস্বাভাবিক মাত্রায় বার্তা পাঠানোর কারণে। বিবিসি

[৩] বিধি লঙ্ঘনের কারণে প্রতিমাসে হোয়াটসঅ্যাপ বিশ্বের প্রায় ৮ মিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এর মধ্যে ভারতেরই রয়েছে ২ মিলিয়ন ব্যাবহারকারী যারা গত ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত অ্যাপটি ব্যবহার করেছেন।

[৪] বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিথ্যা সংবাদ ও তথ্য প্রচার অতীতে ভারতে সহিংসতা উস্কে দিয়েছিলো। এমনকি এর কারণে সহিংসতায় অনেকের প্রাণ গিয়েছিলো।

[৫] উল্লেখ্য, ভারত হোয়াটসঅ্যাপের জন্য সব থেকে আকর্ষণীয় বাজার। প্রায় ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে দেশটিতে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়