শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার দুই ডোজ নেওয়ার পরও ১২ শতাধিক ড্যানিশ নাগরিক কোভিডে আক্রান্ত

রাশিদুল ইসলাম : [২] ডেনমার্কের অধিকাংশ নাগরিক এখনো টিকা দেওয়ার সুযোগ পাননি বা অন্তত এক ডোজ কোভিড টিকা দেওয়ার সুযোগ পেয়েছেন। ড্যানিশ রেডিও বলছে ১২শ ৩৩ জন দুই ডোজ দেওয়ার পরও কোভিডে আক্রান্ত হয়েছেন। স্পুটনিক

[৩] ডেনমার্কের ৫৮ লাখ জনগোষ্ঠীর ৪০ শতাংশ নাগরিককে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] স্টেট সেরাম ইনস্টিটিউটের প্রফেসর ট্রোয়েলস লিলিবায়েক বলছেন দুই ডোজ টিকা দেওয়ার পর এধরনের আক্রান্তের সংখ্যা নগন্য। এবং এতে বোঝা যাচ্ছে টিকা আসলে কতটা কার্যকর হচ্ছে। তিনি এও বলেন অনেকে এক ডোজ দেওয়ার পর হয়ত আরেকটি ডোজ দেয়নি, এরফলে সহজেই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে পড়ছে।

[৫] কোপেনহেগেন ইউনিভার্সিটির প্রফেসর ক্যামিলা ফগড বলেন কোভিড থেকে পুরো সুরক্ষা দুই ডোজ নেয়ার দুই সপ্তাহ পর আসে। টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্তের হার নগন্য বলেই মনে করেন। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা দেওয়ার পরও এর কার্যকারিতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে।

[৬] প্রফেসর লিলিব্যাক আরো বলেন টিকার দুই ডোজ নেওয়ার পর কোভিডে আক্রান্ত হলেও আপনার গুরুতর অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর শঙ্কা খুব কম।

  • সর্বশেষ