শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : আটক এক

হারুন-অর-রশীদ: [২] জেলার বোয়ালমারীতে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার ময়না ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] এ ঘটনায় উপজেলার বান্দুগ্রামের হরিচাদ মালো (২০) নামের এক লম্পটকে আটক করেছে থানা পুলিশ। পরে আজ শুক্রবার (১৬ জুলাই) হরি চাঁদকে জেল হাজতে প্রেরণ করা হয়।

[৪] স্থানীয়রা জানায়, ওই শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় হরিচাদকে আসামি করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ওই শিশু তার মার সাথে নানা বাড়ি বান্দুগ্রামে বেড়াতে আসে। ওইদিনই সকাল সাড়ে ৯টার দিকে লম্পট হরিচাঁদ মালো ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে হরিচাঁদ মালোর রান্নাঘরে নিয়ে পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে।

[৬] এ সময় শিশুটির চিৎকারে শিশুটির মা,নানীসহ আশপাঁশের লোকজন ছুটে আসলে হরিচাঁদ পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায়ই শিশুটির বাবা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। এদিকে ঘটনার দিন সন্ধ্যায় হরিচাঁদকে স্থানীয় জনতা তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

[৭] মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ধর্ষণ চেষ্টার আসামি হরিচাঁদকে আটক করে ধর্ষণ চেষ্টা মামলায় শুক্রবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়