শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাঁটাবন মার্কেট বন্ধ থাকায় অসংখ্য পশু-পাখি মারা গেছে, কয়েক লাখ টাকার ক্ষতি

শাহীন খন্দকার:[২] আজ শুক্রবার রাজধানীর কাঁটাবন মার্কেট অ্যাকুরিয়াম অ্যান্ড পেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান শিকদার বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলাকালে মার্কেট বন্ধ থাকায় দোকানে মারা গেছে শোভাবর্ধক মাছ, পশু ও পাখি।

[৩] তিনি বলেন, গত ১৪ দিনে আমাদের এখানে কয়েকশ অ্যাকুরিয়ামের মাছ, পোষা পাখি ও পশুর প্রাণহানি ঘটেছে। আসলে এসব পশু, পাখিরা তো আলো বাতাস ছাড়া থাকতে পারে না। আমরা কেবল দুই ঘণ্টা দোকান খোলা রেখে তাদের খাবার দিতে পেরেছি। এর মাঝেই আমাদের অনেক কর্মচারীদের আটক করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কী পরিমাণ পাখি, পশু ও রঙিন মাছ মারা গেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মুর্হুতে নির্দিষ্ট করে সংখ্যা বলা যাবে না।

[৪] বজলুর রহমান বলেন, তবে কয়েকশ পাখি, পশু ও রঙিন মাছ মারা গেছে। এতে সবমিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের। প্রাণ হারিয়েছে শখের পোষা পাখি, পশু ও মাছ। তিনি জানান, গত ১ জুলাই থেকে বাজার বন্ধ হওয়ার পর ৪০০ পাখি, কয়েক ডজন কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর এবং গিনিপিগ মারা গেছে। ইতিমধ্যে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পশু পাখি অসুস্থ হয়ে পড়েছে।

[৫] কাঁটাবন পেট গ্যালারির স্বত্বাধিকারী নাহিদুল ইসলাম বলেন, পোষা প্রাণির খাবার সবখানে পাওয়া যায় না। আর এসব খাবার না পেলে এসব প্রাণি মারা যাবে। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদের দাবি লকডাউন চলাকালে খাবারের দোকানসহ পোষা প্রাণির দোকানগুলো যেন খোলা রাখা হয়। তা-না হলে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে।

[৬] এদিকে গত ১৩ জুলাই থেকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধকালে রাজধানীর কাঁটাবন মার্কেটে বিদ্যমান জীবন্ত শোভাবর্ধক মাছ ও পশু-পাখির জীবন রক্ষার উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়