শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০২:১৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভ্যালির প্রধান কার্যালয় ঘেরাও ক্রেতাদের

নিউজ ডেস্ক: অর্ডার দেওয়া পণ্য বুঝে না পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান কার্যালয় ঘেরাও করেছেন ক্রেতারা। গতকাল সকালে অর্ধশতাধিক ক্রেতা কার্যালয়টিতে উপস্থিত হন। তবে কার্যালয়টি বন্ধ ছিল। সেখানে ইভ্যালির কোনো কর্মকর্তা ছিলেন না। তখন সমবেত ক্রেতারা সেখানে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ ক্রেতাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন তারা। বিক্ষুব্ধ এক ক্রেতা জানান, দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্য না পেয়ে তারা ইভ্যালির কার্যালয়ে গিয়ে হাজির হন। কিন্তু কার্যালয় বন্ধ পান এবং সেখানে ইভ্যালির কাউকে পাননি। এ সময় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে কর্মরত গার্ডদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।র

  • সর্বশেষ
  • জনপ্রিয়