শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের ঘামে-শ্রমে উন্নতি, তাদের প্রতি আরও যত্নবান হতে হবে: র‌্যাব ডিজি

সুজন কৈরী: বাংলাদেশ আজ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের শ্রম ও ঘামে এই উন্নতি তাদের প্রতি আমাদের আরও যত্নবান হতে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ শতাধিক অসহায়ের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির ৫২ জন কর্মী নিহত হন। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে র‌্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি এই ধরনের দায়িত্ব সর্বদা পালন করছে র‌্যাব।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি তিনটি সংস্থা- জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। এই রিপোর্টের ভিত্তিতে একটা ভালো ধরনের ব্যবস্থা হবে বলে আমরা আশা করি।'

র‌্যাব ডিজি বলেন, আপনারা অবগত আছেন, র‌্যাব মাদক উদ্বার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্ধার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে র‌্যাব সবসময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, আপনারা জানেন ওইদিনের ঘটনা ঘটার পরপর র‌্যাব সদস্যরা এখানে আসেন এবং জায়গাটা সিক্যুয়েল করেন। আপনারা বলছেন, এখানে শিশুরা কাজ করছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় শিশুরা কাজ করছে। এটা আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে যারা শ্রম ও অধিদপ্তরে আছেন সবাই এটা দেখবে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, যে ৫২ জন মারা গেছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এদের ডিএনএর বিষয়টি ম্যাচ করার পরে বিষয়টি সুস্পষ্ট হবে। আমরা একটু অপেক্ষা করি এখানে অনেকেরই ফেস চেনা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরে আর কেউই আছে কি না সেটা জানা যাবে এবং নিশ্চিত হওয়া যাবে।

নারায়ণগঞ্জের ফ্যাক্টরিগুলোতে ভেজালবিরোধী পণ্য আছে কি-না এমন প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান বলেন, আমাদের অফিসাররা ভোজালবিরোধী অভিযান নিয়ে সব সময় সচেতন। আমরা এই বিষয়ে দায়িত্ব পালন করে থাকি।

  • সর্বশেষ