শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে: হু

সাকিবুল আলম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, পুরো পৃথিবীতেই ইতোমধ্যে করোনার তৃতীয় ঢেউএর প্রথম ধাপ আঘাত হেনেছে। আরটি

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির সঙ্গে কথা বলার সময় বুধবার সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম জানান, সারা বিশ্বজুড়ে টানা চার সপ্তাহ ধরে সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। বর্তমানে বিশ্বের ১১১টি দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। টানা ১০ সপ্তাহ করোনা সংক্রমণ কমার পর আবারো মৃত্যুহার বেড়ে গেছে।

[৪] তিনি আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মূল কারণ হলো, সঠিক এবং ধারাবাহিকভাবে স্বাস্থ্যবিধি মেনে না চলা।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাইরাসটির কারণে সারা বিশ্বজুড়ে ৪০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়