শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসি মুখে বাড়ির পথে বেরোবির শিক্ষার্থীরা

আফরোজা সরকার: [২] রংপুরে করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে ৮টি বাস ছেড়ে গেছে।

[৩] এ তথ্য নিশ্চিত করে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে সকাল ৭ টায়, বগুড়ার উদ্দেশ্যে সকাল ৯টায় একটি করে বাস এবং রাজশাহীর উদ্দেশ্যে সকাল ৮টায় দুইটি বাস ছেড়ে যায়।

[৪] গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের পূর্বে নিবন্ধিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা ড. মোঃ নুর আলম সিদ্দিকসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] একই দিন বিকেলে ময়মনসিংহ, চট্টগ্রাম, জামালপুর ও বরিশাল-খুলনা রুটে একটি করে মোট ৪টি বাস ছেড়ে যায়। শুক্রবার (১৬ জুলাই) নওগাঁ ও সিরাজগঞ্জ রুটে আরও ২টি বাস এবং শনিবার (১৭ জুলাই) নাটোর ও হবিগঞ্জ রুটের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে রওনা হবে।

[৬] এদিকে রংপুর বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে ১৮ ও ১৯ জুলাই ক্যাম্পাস থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে যাবে। রংপুর বিভাগের শিক্ষার্থীদের রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজ এর মাধ্যমে জানানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ