শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ৫২ বছর আগে নির্মিত রাজ্জাক-কবরীর ‘ময়নামতি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক নায়ক রাজ রাজ্জাক হারিয়ে গেছেন আগেই, মহামারী করোনা কেড়ে নিলো কিংবদন্তী নায়িকা কবরীকেও। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আবারও এই দর্শকপ্রিয় জুটির সাড়া জাগানো সিনেমা ‘ময়নামতি’ দেখতে পারবেন দর্শকরা!

প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত ছবি ‘ময়নামতি’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ছবিটি।

সত্তর দশকের আলোচিত ‘ময়নামতি’ সিনেমাটি বড় পর্দায় মুক্তির পর দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল এর প্রিন্ট। সিনেমার কোনো পোস্টার কোথাও খুঁজে পাওয়া যেতো না। সিনেমার কয়েকটা গানের অংশ বিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তার অবস্থা ভালো ছিল না। রাজ্জাক-কবরী জুটির ‘ময়নামতি’ সিনেমার সন্ধান করেছেন অনেকেই। কবরীর সঙ্গে রাজ্জাকের জুটি গড়ে উঠেছিল এই সিনেমার মাধ্যমেই।

অবশেষে সিনেমাটির সন্ধান করে প্রিমিয়ার করছে চ্যানেল আই। সিনেমাটির ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে মাদ্রাজ থেকে কারেকশন করা হয়েছে । বিষয়টি জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

‘ময়নামতি’ ছাড়াও ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, নবাব এল.এল.বি, গোর, কসাই, আন্ডারকনস্ট্রাকশন ও সুতপার ঠিকানা সিনেমাগুলোর। সূত্র: ডেইলি স্টার, চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়