শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্তমানবতার সেবায় লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের মাঝে অক্সিজেন বিতরণ

জহিরুল ইসলাম : [২] ‘হৃদয়ের বন্ধনে আবদ্ধ একটি পরিবার’ এ স্লোগানে করোনা মহামারিতে করোনা আক্রান্ত রোগীদের জরুরী প্রয়োজনে অক্সিজেন সরবরাহের জন্য লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন প্রদান করা হয়েছে।

[৩] কারোনা সংক্রমণ প্রদিরোধে অর্তমানবতার সেবায় অফির্সাস ক্লাব লক্ষ্মীপুর সদরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫টি সংগঠনের মাঝে ৫টি অক্সিজেন ও প্যালস অক্সিমিটার এবং সদর হাসপাতালে ২০টি প্যালস অক্সিমিটার বিতরণ করা হয়।

[৪] বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক নূর এ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

[৫] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, কারোনা মহামারিতে অর্তমানবতার সেবায় সদর উপজেলায় কর্মরত অফিসারদের অর্থায়নে দেড় লাখ টাকা ব্যয়ে ৫টি সংগঠনকে ৫টি অক্সিজেন ও ৫টি প্যালস অক্সিমিটার এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২০টি প্যালস অক্সিমিটার প্রদান করা হয়েছে। সংগঠনগুলো হলো, রেড ক্রিসেন্ট, সবুজ বাংলাদেশ, মেঘ ফাউন্ডেশন, মানবিক যুবলীগ ও দিঘলী ইউনিয়ন ইউনিক ফোরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়