শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি'র উদ্যোগে নিরক্ষর ও শ্রমজীবী মানুষের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

রিয়াজুর রহমান : [২] বৃহস্পতিবার (১৫ জুলাই) বৃহস্পতিবার দুপুর ১টায় কোতোয়ালী থানা মোড়ে এ বুথ উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

[৩] নিরক্ষর ও শ্রমজীবী মানুষের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়।

[৪] বুথ উদ্বোধনকালে সিএমপি কমিশনার বলেন, আমাদের আশেপাশে অনেক শ্রমজীবী মানুষ সুরক্ষা অ্যাপ ব্যবহার বা রেজিস্ট্রেশন করতে পারেন না। তাই তারা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, মূলত সে লক্ষ্যে এই কার্যক্রম। এই বুথে এসে যে কেউ খুব সহজে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

[৫] করোনার ভ্যাকসিন সহজলভ্য করার পাশাপাশি যারা সুরক্ষা অ্যাপস ব্যাবহার করতে অসুবিধা বোধ করছেন, তাদের জন্য এ বুথ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সহজে নিবন্ধন করে করোনার টিকা নিতে পারে। সামাজিক সংগঠন যাত্রী ছাউনির সহযোগিতায় প্রথম একটি বুথ চালু করা হয়েছে। যদি এই বুথের কার্যক্রমে সফলতা পাওয়া যায় তাহলে পরবর্তীতে আরও বুথ চালু করার পরিকল্পনা আছে আমাদের।

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ