শিরোনাম
◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

মাসুদ মিয়া: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে বীমাও মিউচ্যুায়াল ফান্ডের দাপট দেখিয়েছে তবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে ঈদের আগের লকডাউনের শেষ দিন দুই খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দরপতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিকে গতকাল বীমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১০টির, আর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম। অপরদিকে মিউচ্যুয়াল ফান্ডের কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে তিনটির, আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের।

ডিএসইর তথ্য মতে, গতকাল ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিন মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২০ কোটি ১ লাখ ৬৭ হাজার টাকা।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। ক্রমান্বয়ে রয়েছে আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড, সোনালী লাইফ, বীকন ফার্মা, শাইনপুকুর সিরামিক, অ্যাক্টিভ ফাইন, সাউথইস্ট ব্যাংক এবং সিলকো ফার্মা লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বীক সূচক কমেছে। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৮ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা।

  • সর্বশেষ