শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একজন মানুষও যেন বিনা চিকিৎসায় না মরে সেদিকে তৎপর থাকতে হবে: মাহবুবউল আলম হানিফ

আব্দুম মুনিব ঃ [২] কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকটে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সভাকক্ষে বুধবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

[৩] তিনি বলেন, অক্সিজেনের অভাবে কোন রুগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে তৎপর থাকতে হবে। মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, শতভাগ স্বাস্থবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারন মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

[৪] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়