শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরেনসিক মেডিসিন, রোবটিক সার্জারি চালুর নির্দেশ দিলেন বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা হাসপাতাল স্থাপনের চলমান কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবরও নিয়েছেন।

[৩] আজ বুধবার (১৪ জুলাই) বিএসএমএমইউর ডি ব্লকের সামনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

[৪] ডা. মিল্টন হলে টিচিং লোড এ্যাসেসমেন্ট শীর্ষক করোনা মহামারির এই সময়ে ডিজিটাল হেলথকেয়ারের অবদানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

[৫] এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়