শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আনিস তপন: [২] বুধবার ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে এমন হুশিয়ারি দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

[৩] তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অবশ্যই মানতে হবে। তাই সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। এসময় নৌ-পুলিশ ও লঞ্চ মালিকদের যথাযথ ভাবে সরকারের নির্দেশনা পালনের আহ্বান জানান।

[৪] সদরঘাট নৌবন্দরটি আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখন সদরঘাট বাইরে-ভেতরে উন্নয়নের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন করা হয়েছে।
সদরঘাট নৌবন্দর এখন বিমানবন্দরের পর্যায়ে নিয়ে আন্তর্জাতিক মানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে কুলিদেও দৌরাত্ম বন্ধ করে যাত্রী ভোগান্তি দূর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়