শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে একদিনে নতুন আক্রান্ত ৫৮৮ জন

আফরোজা সরকার: [২] বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৫৮৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ জেলায় একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে রংপুরে ৪ জন, দিনাজপুরে ১ জন, ঠাকুরগাঁয় ২ জন এবং নীলফামারী জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

[৩] সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৮০ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৪ হাাজার ৫শ’ ২২ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৮শ’ ২১ জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১৩১ জন, রংপুরে ১২১, ঠাকুরগাঁয় ৮৪, পঞ্চগড়ে ৬৫, কুড়িগ্রামে ৫৭, গাইবান্ধায় ৫৮, নীলফামারীতে ৫৩ এবং লালমনিরহাট জেলায় ১৯ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] এছাড়া বুড়িমাড়ি স্থল বন্দর দিয়ে ২৩ জন এবং হিলি স্থল বন্দর দিয়ে ৬ জন যাত্রী সহ ভারত থেকে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৭৪৩ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

[৬] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১০ হাজার ৬শ’ ২৫ জন আক্রান্ত ও ২৩৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭ হাজার ৫শ’ ৩৮ জন আক্রান্ত ও ১৪০ জনের মৃত্যু হয়েছে।

[৭] ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ৮শ’ ৫৮ জন আক্রান্ত ও ১২৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৮শ’ ৩৮ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ৫শ’ ৬৬ জন অক্রান্ত ও ৪৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৪শ’ ৫৮ জন আক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৮শ’ ৯১ জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৭শ’ ৪৮ জন আক্রান্ত এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ