শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ডুবল পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজ

নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ডুবন্ত জাহাজের সাথে ধাক্কা লেগে আরেকটি পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় পণ্যবাহী জাহাজের নাবিকেরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো: সেলিম।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে জাহাজটি চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিকার জাহাজটি হলো এম ভি হ্যাং গ্যাং-১। জাহাজটি পরিচালনা করছে এম জেড শিপিং লাইন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লালবয়া স্থাপন করে। বার্জের মতো জাহাজটি যেখানে ডুবেছে, সেখানে গত শনিবার এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে পদ্মা সেতুর জন্য মালামাল নেয়া হচ্ছিল। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়