শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার আদমদীঘিতে দ্বিতীয় ধাপে করোনা টিকা শুরু

আবু মুত্তালিব মতি: [২] করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা হাসপাতাল কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু করা হয়েছে। টিকা গ্রহনের জন্য ইতিমধ্যেই যে সব ব্যক্তি নিবন্ধন করেছেন তাদের মধ্যে এই টিকা প্রয়োগ করা হচ্ছে।

[৩] গতকাল ১৩ জুলাই মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সিনোফার্মের টিকা ২১৮জনকে প্রদান করা হয়। টিকা গ্রহনের পর কোন ব্যক্তির পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

[৪] টিকা গ্রহনকারি তালসনের মোস্তারিনা বেগম জানায়, টিকা গ্রহন করার পর কোন সমস্যা হয়নি, চাঁপাপুরের আব্দুল হান্নান জানান টিকা গ্রহনের পর শারিরীক ভাবে ভাল লাগছে। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম জানান, সরকারের ঘোষনা অনুয়ায়ী কোভিড-১৯ নিয়ন্ত্রনে দ্বিতীয় ধাপে টিকা প্রয়োজনের অর্ধেক পাওয়া গেছে। সেটা প্রয়োগ শুরু করা হয়েছে।

[৫] প্রথম দিনে টিকা গ্রহনকারিদের অনেক আগ্রহ দেখা গেছে। তবে টিকা গ্রহনকারিদের কোন সমস্যা লক্ষ্য করা যায়নি।

  • সর্বশেষ