শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বশেমুরবিপ্রবির বাস: কোভিড টেস্ট শুরু

মাইনদ্দিন পরান: [২] গোপালগঞ্জে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ ১৩ জুলাই ( মঙ্গলবার) থেকে কোভিড টেস্ট কার্যক্রম শুরু করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আজ সকাল ১১.৩০ এ উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুবব টেস্ট কার্যক্রম উদ্বোধন করেন।

[৩] বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌছে দিতে আমরা কয়েকটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সতর্কতাস্বরূপ কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করাচ্ছি। আজ মোট ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে চারজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

[৪] বিভিন্ন রুটে বাস দেয়া প্রসঙ্গে বশেমুরবিপ্রবির পরিবহন দপ্তরের পরিচালক তাপস বালা বলেন, “কোন রুটে কত সংখ্যক বাস প্রদান করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সকল শিক্ষার্থীর করোনা টেস্ট সম্পন্ন হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

[৫] এর আগে, করোনা পরিস্থিতে বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৮ জুলাই আয়োজিত একটি লাইভে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে একারণে বিশ্ববিদ্যালয় থেকে বাস দেয়া হবে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে প্রশাসনের উদ্যোগে কোভিড টেস্ট করানো হবে এবং শুধুমাত্র যেসকল শিক্ষার্থী করোনা নেগেটিভ তারাই বাসে যাওয়ার সুযোগ পাবেন।”

  • সর্বশেষ