শিরোনাম
◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১১:৪৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় সুইচ গেটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৩২ জন

উত্তম কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ফের আহত আরিফ হাওলাদার, রিপন হাওলাদার ও বৃদ্ধ বারেক হাওলাদারের ওপর হামলা করা হয়েছে। তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিক তালুকদার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

[৩] উপজেলার মিঠাগঞ্জ কাটা খালি খালের স্লুইজগেটের নিয়ন্ত্রণ নিয়ে দু’দিন ধরে দফায় দফায় দুই গ্রুপের হামলার ঘটনায় প্রায় ৩২ জন আহত হয়। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আশংকাজনক অবস্থায় ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

[৪] প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ’কাটাখালী’ সুইচ গেট ও সরকারী খালে মাছ ধরা নিয়ে সোমবার স্থানীয় নুর-ইসলাম হাওলাদার’র সাথে আশিক তালুকদার গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়। এনিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী খেয়া ঘাট এলাকায় ফের সংঘর্ষে ১৭ জন জখম হয়। এর মধ্যে ১২ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আশিক তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে।

[৬] কলাপাড়া থানার ওসি মো.খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

  • সর্বশেষ