শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় দুই গরুসহ ৫ চোর আটক

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ চোরাই গরুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

[৩] মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

[৪] আটকরা হলো- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), একই জেলার সাজাহানপুর থানার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সোমেজ শেখ (৪০)। তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতো। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে৷

[৫] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়ায় এলাকা থেকে চুরি হওয়া দুই গরুসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে৷

[৬] এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি থেকে গরু চুরি হয়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের উপর আমরা নজর রাখি। আজ সন্ধ্যাই সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা যায়।

[৭] আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ