শিরোনাম
◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

শাহীন খন্দকার: [২] সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার। তিনি ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সুবিধা বঞ্চিত ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ।

[৩] এছাড়া রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রয়াত নেতার সমাধিস্থলে উপস্থিত হতে পারছেন না দলটির শীর্ষ নেতারা।

[৪] একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও সফল রাজনীতিবিদ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাষনামল ছিল বেশ সমৃদ্ধ। উপজেলা পদ্ধতির প্রবর্তন, ঔষধ নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ঢাকার বেড়ী বাধ নির্মাণ, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, মসজিদ মন্দিরে বিদ্যুৎ ও পানির বিল মওকুফ, শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ যমুনা সেতুর স্বপ্নদ্রষ্টা হুসেইন মুহম্মদ এরশাদের যুগোপযোগী সিদ্ধান্তগুলো অমলিন হয়ে থাকবে নতুন প্রজন্মসহ দেশবাসীর হৃদয়ে।

[৫] দলের প্রতিষ্ঠাতার ২য় মৃত্যু বার্ষিকী ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও মহানগর জাতীয় পার্টি। চলমান লকডাউনে বিধি নিষেধের কারণে দলটির শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতির সমাধি স্থলে উপস্থিত থাকতে না পারলেও স্বাস্থ্যবিধি মেনেই সব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন, দলটির নেতারা।

[৬] ১৯৩০ সালে ১ ফেব্রুয়ারি কুড়িগ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর ২০১৯ সালের ১৪ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়